সাধারণ জিজ্ঞাসা (FAQ)
KernelSU কি আমার ডিভাইস সাপোর্ট করে?
Bootloader আনলক করা আছে এমন Android ডিভাইসে KernelSU কাজ করে। তবে অফিসিয়াল সাপোর্ট শুধু GKI Linux Kernel 5.10+ এর জন্য (বাস্তবে এর মানে হলো, সাপোর্ট পেতে হলে আপনার ডিভাইসটি Android 12 নিয়েই বাজারে আসা হতে হবে)।
KernelSU ম্যানেজার দিয়ে সহজেই দেখে নিতে পারেন আপনার ডিভাইস সাপোর্টেড কি না; ম্যানেজার পাওয়া যাবে এখানে।
অ্যাপে যদি Not installed দেখায়, তার মানে আপনার ডিভাইস KernelSU-তে অফিসিয়ালি সাপোর্টেড।
অ্যাপে যদি Unsupported দেখায়, তার মানে আপনার ডিভাইস এই মুহূর্তে অফিসিয়ালি সাপোর্টেড নয়। তবে আপনি kernel-এর সোর্স কোড বিল্ড করে তাতে KernelSU ইন্টিগ্রেট করে এটি চালাতে পারেন, অথবা আনঅফিসিয়ালি সাপোর্টেড ডিভাইস তালিকা দেখতে পারেন।
KernelSU ব্যবহার করতে কি bootloader আনলক করতে হবে?
হ্যাঁ। KernelSU-এর জন্য bootloader আনলক করা থাকতে হবে।
KernelSU কি মডিউল সাপোর্ট করে?
হ্যাঁ, বেশিরভাগ Magisk মডিউল KernelSU-তে কাজ করে। তবে আপনার মডিউলকে যদি /system-এর ফাইল পরিবর্তন করতে হয়, তাহলে একটি metamodule (যেমন meta-overlayfs) ইনস্টল করতে হবে। মডিউলের অন্যান্য ফিচার metamodule ছাড়াই কাজ করে। বিস্তারিত জানতে মডিউল গাইড দেখুন।
KernelSU কি Xposed সাপোর্ট করে?
হ্যাঁ, ZygiskNext-এর সাথে LSPosed (অথবা Xposed-ভিত্তিক অন্য কোনো আধুনিক বিকল্প) ব্যবহার করতে পারেন।
KernelSU কি Zygisk সাপোর্ট করে?
KernelSU-তে বিল্ট-ইন Zygisk সাপোর্ট নেই, তবে ZygiskNext-এর মতো মডিউল দিয়ে এটি ব্যবহার করতে পারেন।
KernelSU কি Magisk-এর সাথে সামঞ্জস্যপূর্ণ?
KernelSU-এর মডিউল সিস্টেম Magisk-এর magic mount-এর সাথে সাংঘর্ষিক। KernelSU-তে কোনো মডিউল চালু থাকলে Magisk পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে।
তবে আপনি যদি শুধু KernelSU-এর su ব্যবহার করেন, তাহলে এটি Magisk-এর সাথে ভালোভাবেই চলবে। KernelSU পরিবর্তন করে kernel, আর Magisk পরিবর্তন করে ramdisk, তাই দুটো একসাথে কাজ করতে পারে।
KernelSU কি Magisk-এর জায়গা নেবে?
না। Magisk-কে প্রতিস্থাপন করা আমাদের লক্ষ্য নয়। Magisk ইতিমধ্যেই userspace-ভিত্তিক একটি চমৎকার root সমাধান। KernelSU-এর লক্ষ্য Magisk-কে সরিয়ে দেওয়া নয়, বরং kernel-এর ইন্টারফেসগুলো ব্যবহারকারীর হাতে তুলে দেওয়া।
KernelSU কি non-GKI ডিভাইস সাপোর্ট করতে পারে?
সম্ভব। তবে আপনাকে kernel-এর সোর্স ডাউনলোড করে সোর্স ট্রিতে KernelSU ইন্টিগ্রেট করতে হবে এবং নিজেই kernel কম্পাইল করতে হবে।
KernelSU কি Android 12-এর নিচের ডিভাইস সাপোর্ট করতে পারে?
KernelSU-এর সামঞ্জস্য নির্ভর করে ডিভাইসের kernel-এর ওপর, Android ভার্সনের সাথে এর কোনো সম্পর্ক নেই। একমাত্র শর্ত হলো, Android 12 নিয়ে বাজারে আসা ডিভাইসের kernel ভার্সন অবশ্যই 5.10+ হয় (GKI ডিভাইস)। সুতরাং:
- Android 12 নিয়ে বাজারে আসা ডিভাইস অবশ্যই সাপোর্টেড।
- পুরোনো kernel-এর ডিভাইসও (Android 12 চালিত কিছু ডিভাইসেও পুরোনো kernel থাকে) সামঞ্জস্যপূর্ণ (তবে kernel আপনাকে নিজেই বিল্ড করতে হবে)।
KernelSU কি পুরোনো kernel সাপোর্ট করতে পারে?
সম্ভব। KernelSU এখন kernel 4.14 পর্যন্ত backport করা হয়েছে। এর চেয়ে পুরোনো kernel-এর জন্য আপনাকে নিজে হাতে backport করতে হবে, আর PR সবসময়ই স্বাগত!
পুরোনো kernel-এ KernelSU কীভাবে ইন্টিগ্রেট করব?
অনুগ্রহ করে non-GKI ডিভাইসে ইন্টিগ্রেট করা গাইডটি দেখুন।
আমার Android ভার্সন 13, অথচ kernel দেখাচ্ছে "android12-5.10" কেন?
Kernel ভার্সনের সাথে Android ভার্সনের কোনো সম্পর্ক নেই। Kernel ফ্ল্যাশ করার দরকার হলে সবসময় kernel ভার্সন দেখে নিন; Android ভার্সন এখানে ততটা গুরুত্বপূর্ণ নয়।
আমার ডিভাইস GKI 1.0, আমি কি এটি ব্যবহার করতে পারব?
GKI 1.0 আর GKI 2.0 সম্পূর্ণ আলাদা; আপনাকে নিজেই kernel কম্পাইল করতে হবে।
/system-কে কীভাবে RW করব?
সরাসরি system পার্টিশন পরিবর্তন করার পরামর্শ আমরা দিই না। systemless উপায়ে পরিবর্তন করতে অনুগ্রহ করে মডিউল গাইড দেখুন। তারপরও যদি এটি করতেই চান, তাহলে magisk_overlayfs দেখুন।
KernelSU কি hosts পরিবর্তন করতে পারে? AdAway কীভাবে ব্যবহার করব?
অবশ্যই পারে। তবে KernelSU-তে বিল্ট-ইন hosts সাপোর্ট নেই; এ জন্য systemless-hosts-এর মতো একটি মডিউল ইনস্টল করে নিতে পারেন।
নতুন করে ইনস্টল করার পর আমার মডিউলগুলো কাজ করছে না কেন?
আপনার মডিউলগুলোকে যদি /system-এর ফাইল পরিবর্তন করতে হয়, তাহলে system ডিরেক্টরি মাউন্ট করার জন্য একটি metamodule ইনস্টল করতে হবে। মডিউলের অন্যান্য ফিচার (script, sepolicy, system.prop) metamodule ছাড়াই কাজ করে।
সমাধান: ইনস্টল করার নির্দেশনার জন্য Metamodule গাইড দেখুন।
Metamodule কী এবং এটি আমার কেন দরকার?
Metamodule হলো একটি বিশেষ মডিউল, যা সাধারণ মডিউলগুলো মাউন্ট করার পরিকাঠামো জোগায়। পূর্ণাঙ্গ ব্যাখ্যার জন্য Metamodule গাইড দেখুন।