---
url: https://kernelsu.org/bn_BD/guide/what-is-kernelsu.md
description: >-
  KernelSU হলো Android GKI ডিভাইসের জন্য একটি open-source, kernel-ভিত্তিক root
  সমাধান। এটি kernel space থেকে অনুমোদিত অ্যাপকে root দেয় এবং Magisk-ধাঁচের
  মডিউল সাপোর্ট করে।
---

# KernelSU কী? {#what-is-kernelsu}

KernelSU হলো Android GKI ডিভাইসের জন্য একটি root সমাধান। এটি kernel mode-এ কাজ করে এবং সরাসরি kernel space থেকেই userspace অ্যাপকে root permission দেয়।

## ফিচার {#features}

KernelSU-এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি **kernel-ভিত্তিক**। KernelSU kernel mode-এ কাজ করে, তাই এটি এমন একটি kernel interface দিতে পারে যা আগে কখনো আমাদের হাতে ছিল না। যেমন, kernel mode-এ যেকোনো process-এ hardware breakpoint বসানো, যেকোনো process-এর physical memory অদৃশ্যভাবে access করা, kernel space-এর ভেতরে যেকোনো system call (syscall) intercept করা, এবং এ রকম আরও অনেক কিছু সম্ভব।

এ ছাড়া KernelSU একটি [metamodule ব্যবস্থা](metamodule.md) দেয়, যা মডিউল ব্যবস্থাপনার জন্য একটি pluggable আর্কিটেকচার। প্রচলিত root সমাধানগুলো মাউন্ট করার logic নিজেদের core-এর ভেতরেই গেঁথে রাখে, কিন্তু KernelSU এই দায়িত্ব metamodule-এর হাতে ছেড়ে দেয়। ফলে আপনি [meta-overlayfs](https://github.com/tiann/KernelSU/tree/main/userspace/meta-overlayfs)-এর মতো metamodule ইনস্টল করে `/system` পার্টিশন ও অন্যান্য পার্টিশনে systemless পরিবর্তন করতে পারেন।

## KernelSU কীভাবে ব্যবহার করবেন? {#how-to-use-kernelsu}

[ইনস্টলেশন](installation.md) দেখুন।

## KernelSU কীভাবে build করবেন? {#how-to-build-kernelsu}

[কীভাবে build করবেন](how-to-build.md) দেখুন।

## আলোচনা {#discussion}

* Telegram: [@KernelSU](https://t.me/KernelSU)
